অসংলগ্নতা
ভালো থাকবো বলে চোখ বন্ধ রাখি,
মন বন্ধ রাখি, জানলা বন্ধ রাখি
তবু মন বাঁধতে পারি না।
ভালো থাকা, ভুলে থাকা
থাকতে চেয়েই ভুলতে চেয়েছি।
অথচ সারাদিন তোমার কথাই ভাবছি।
ভালো আছি
এ অহং, সর্বৈব মিথ্যে।
আসলে মনের কাছে মনের বাজি রেখেছি।
পড়ে যাওয়া, উঠে দাঁড়ানো
উঠতে, পড়তে
গন্তব্যই হারিয়ে ফেলেছি।
কবিমন কখনো কখনো কোমল হতে পারে। তবে তারা কখনো হেরো, পলাতক বা আহাম্মক নয়। তারা ভীষণভাবে অনুভূতিপ্রবণ; তাই কষ্ট তার সঙ্গী। ভুবনের নিত্যছন্দে খুব দ্রুতই সে উত্তরিত হতে পারে... স্থান থেকে স্থানান্তরে। চলাই সত্য, গন্তব্য তো নির্ধারিত। গন্তব্য হারায় না। চলপথে ধুলো-ধুম্র-আঁধার সাময়িক বাধ সাধবেই। এ বাধা সত্য নয় ; চলে চলো ...
ReplyDeleteএ কবিতা সেই অদৃশ্য শাশ্বত কথাই বলে।