Sunday, December 25, 2022

অবান্তর ১২৫ এমনই তো হবার ছিল

   এমনই তো হওয়ার ছিল


তোমার সঙ্গে যদি  বিচ্ছেদ ঘটে
অনন্ত অভাব থাকবে, প্রতিদিনের কান্না থাকবে, তবু চাওয়া থাকবে না।
আসলে অনন্ত পথ যে পথের গ্ৰন্থি
সে পথের শেষ নেই, সীমা নেই, চাওয়া নেই, পাওয়া নেই, বাঁচা নেই, মরা নেই
শুধু আছে অনন্ত যাপন অনুভব,
ঘুমেল স্বপ্ন আর অন্তরের কথা।

নিজের সাথে তোমার কথা,
নিজের সাথে নিজের কথা
তাড়া নেই, খেদ নেই, উদ্বেগ নেই, আবেগ নেই
শুধু অনন্ত স্থিরতা যেন এমনই নিশ্চিন্ত পরিপাটি ,
তাই মনে মন জোড় বাঁধি, সাজায় গোছায়  কোনো এক অনন্ত অধিকারে সুখে থাকি, 
দুখে ভাসি একার জঠরে।
সংসার সাজাই একাই একার।

1 comment:

  1. কোথাও কোনো শূন্যতা নেই, নেই অনটন,অঘটন। অপার অনন্ত ইতিবাচকতা! কবিতা এখানে কঠোর কৃচ্ছসাধনের , গহিন মন্থনের অমৃতপ্রাপ্তি। এ সৃজনে কবি আর ঈশ্বর এক পূর্ণতায় মেলে।এ বিরলতা অনবদ্য ,বিরল। কবিকে অবনত শ্রদ্ধা।

    ReplyDelete