আধকপালে হৃদয়
হৃদয় ছুঁতে গিয়ে দেখি আধেক হৃদয় নেই
আধেক হৃদয় ছুঁয়ে আছে ঠোঁটের কোনাতেই
ঠোঁটের কোনায় খুঁজতে গিয়ে আধেক হৃদয় পার।
চোখের কোনের জলের ধারায় হৃদয় ছারখার।
আর কতদিন আধ হৃদয়ে জীবন করবে পার
গোটা হৃদয় খুঁজতে গেলেই জগত ছেড়ছাড়।
ভালোবাসার হৃদয় গুলো দুখের তাতে মরে।
আধেক হৃদয় আধেক গলি আগুন হৃদয় জ্বলে।
নদীর মৃত্যু নেই - বাঁক আছে, থমক আছে ... স্বরবৃত্তেরা তাল মাত্রাজ্ঞান বজায় রেখে অক্ষরবৃত্তের মোহন নুপুর পরেছে। এক একটা অল্প-বিরতি সৃজন, গ্রন্থন ও পরিবেশনে নতুন নতুন স্বাদের জন্য দেয়। হৃদয় কখনো একার হয় না, আধেকই সুষম। সসমঞ্জ। এক অর্ধ অন্য অর্ধকে এক হবার জন্য খুঁজবে হন্যে হয়ে, বুঝবে ... এটাই মনে হয় স্বাভাবিক; জোড়নের অপার ,অনন্ত ক্রন্দন ... এমন সৌভাগ্য সবার হয় না।
ReplyDeleteঅনন্ত আস্বাদের কবিতাটির জন্য কবিকে ধন্যবাদ জানাই।