Saturday, December 24, 2022

অবান্তর ১২৪ কিছুই পারিনা

  কিছুই পারিনা

আমি সঙ্গী হতে পারি
নীড় হতে পারিনা।
প্রত্যেক পুরুষই নীড় চায়,
ঝড়ের শেষে ওম চায়,
খড়কুটো সারিয়ে ছাদ চায়,
চাওয়ার মধ্যে বাঁচা চায়,
খড়ের মধ্যে হাত চায়,
হাতের ভেতর সুখ চায়,

অথচ আমি তো শুধুই দুঃখ হতে পারি।

 

1 comment:

  1. বেশ দীর্ঘ বিরতির পর , শীতের গায়ে কথা গুলো ওমের নক্সীকাঁথা হয়ে এলো ... বৃথা গুলো হয়ে গেল বুদবুদ!

    প্রিয় কবিকে আন্তরিক সাধুবাদ জানাই।

    ReplyDelete