Thursday, June 3, 2021

অবান্তর ৬২

       স্থির তবু ভেসে আছি




একই নক্ষত্রতলে  আছি 

তবু পৃথিবীর প্রেম ধীরে ধীরে নত হয়,

ধুলিধূসরিত,

সংসারের কার্যালয় সফল হলে ধীরে ধীরে পাট গোটানোর পালা,

হয়তো বা ঝড়ের দাপটে ঠেসমুল ছিন্নমুল হয়ে, জলে ভাসে পরিপাটি বাসন কোসন।


আবার জীবন তরে ডিঙ্গি  ভেসে রয়,

পৃথিবীর আনাগোনা সমস্ত তখন ঐ জলের উপরে,

মা দেয় কোল, একহাতে বাতাস দেয় উনুনের ভাঁজে,


তখনও নক্ষত্রেরা মিটমিট জ্বলে 

শুধু আমাদের কোলগুলো বুড়ো হতে হতে

আমরাও বড় হই।

তারপর ,

আবার ডিঙ্গি ভাসে ঘোলাজলে,

অথচ তুমি আর আমি আজও এক নক্ষত্র তলে ।


2 comments:

  1. "তুমি আর আমি আজও এক নক্ষত্র তলে ।" অনবদ‍্য বয়ান। আপনার ভাবগরিমা আর অন‍্য তীর সোজ্জ্বল পথ চলক।

    ReplyDelete