ইচ্ছে ২
একটা দুরন্ত শরীর জাগছে !
দুরন্ত দুর্দান্ত অনতিক্রম্য ছন্দ জাগছে বহুদিন পর।
ঘুম ভাঙছে !
মাতাল হচ্ছি , যত তোমাকে দেখছি।
অথচ -
এখন ডিউটির সময়,
কি বিস্ময়!
অন্তরে বাইরে এখন কাম খেলা করে।
গন্তব্যে ফিরতে হবে
জানলা খোলা, ভাদ্রের ভদ্রতায় চোখ ঢুলুঢুলু
বাস ছুটছে কাশ পেরিয়ে।
স্বপ্ন আসে, মাঝেমাঝে চটক ভেঙ্গে দেখি গন্তব্য শেষ হল কিনা।
No comments:
Post a Comment