রাধা
অর্পিতা চৌধুরী
তোমাকে ভালোবেসে
অনন্ত আয়ূধ জয় করেছি।
এক মুহূর্তের কান্না বাঁচতে শিখিয়েছে হাজার বছর।
অনন্ত আয়ূ অতিক্রম করে এক দুঃসাহসী নারী জন্ম নিয়েছে আজ।
এ নারী ভালোবাসায় মরে যেতে আসেনি,
বাঁচতে এসেছে অনন্ত কাল।
এ এক মোহনীয় পথ
যে পথের দেখা মিলেছে অনন্তের গতিপথে শূন্যবিন্দুতে , অপূর্ণতার আত্মানুসন্ধানে,
আজ তা পূর্ণ।
আমি কোনোদিন কেউ হব না, অথচ আমিই সব।
এই বোধে আজ অনন্ত লক্ষ্য যোজন বিরূদ্ধতা অতিক্রম করতে পারি,
অতিক্রম করতে পারি এক জীবন।
যেদিন সমস্ত অঙ্গুরীয় বন্ধন ছুঁড়ে জলভরা চোখ প্রশ্ন রেখেছিল,
একটি চুম্বন আখর যেন অনেক আখর এঁকে দিল আকাশ গায়ে, শিলাখন্ডে।
ঝরে পড়া অশ্রু গন্ডুষপাত্রে তুলে নিলে অনায়াসে।
জানলাম অনন্ত বলে কিছু হয় না,
মূহুর্তই অনন্ত হয়ে যায়।
'মুহুর্তই অনন্ত হয়ে যায়' ... আর একটি গভীর ভালো কবিতা। কবিনীকে সাধুবাদ জানাই।
ReplyDelete