Monday, July 11, 2022

অবান্তর ১১৩ প্রবাহ

      প্রবাহ

    
ভালোবাসায় যুদ্ধ চলে না
তুমি হও বা আমি
রক্তাক্ত ক্ষতবিক্ষত দুমড়ে মুচড়ে ওঠা জীবন 
যতক্ষন না ক্লান্ত রিক্ত হয়ে ওঠে
ততক্ষন অন্ধ আনুগত্যে একে অপরকে ভাসিয়ে নিয়ে যেতে যেতে  একদিন হঠাৎ ঘুম থেকে জেগে দেখবে তুমি আর তুমি নেই অন্য মানুষ, অন্য হাত, অন্য পা, অন্য জীবন
ঠিক যেন দূরতর অচেনা মানুষ ।
ঠিক যেন কতদিন ঘুম থেকে জেগে উঠে না খাওয়া বুভুক্ষু জীবন
অনন্ত ক্ষিদের মুখে সব কিছু বিস্বাদ বিস্বাদ
অথচ জীবন কিছু চায়,
কি যে চায় , কিছুই না জানে
তবু ঘুম ভাঙ্গা আলসেমি জুড়ে থাকে মন,
চুপচাপ পড়ে থাকে, মাথা ফাঁকা , গা ভারী
সব কথা যেন শেষ হয়ে গেছে চিরদিন 
অথবা সব শব্দই হয়ে গেছে নিংশব্দ আজীবন।
সব কিছু বিষাদ, বিষাদ
যেখানে একদিন আর কোনো তুমি নেই আমি নেই, অস্থিরতা নেই সবকিছু গভীর গভীর , স্থির অনন্ত নীল।

1 comment:

  1. সময়ের স্রোত , বাঁক রুধতে পারে না কেউ। নশ্বর মানুষ কতকটা চেষ্টা করতে পারে শুধু। যাপনকে শ্রদ্ধা ,শুশ্রূষা করে যাওয়া প্রকৃতি-তাড়িতদের আর কোনও পথ নেই হয়তো। ভালোবাসা, আলগা-মুঠি অযত্ন পাশে পাশেই পথ হাঁটে। সময় , পরিস্থিতি পরিনাম শোনায়।

    ReplyDelete