সরল প্রশ্ন
একটা অতীব সরল প্রশ্ন রাখি তোমার কাছে -
আমার দেহে যদি তোমার মাথা থাকতো
আর তোমার দেহে আমার ,
তাহলে সত্যি বল, তুমি কাকে ভালোবাসতে?
আমার হাত যদি তোমার হোত
আর তোমার হৃদয় আমার,
তখনো কি অবহেলার দিকশূন্যপূরে ঐ পাঁচআঙ্গুল অযত্নে কোলে পড়ে থাকতো?
তোমার ব্যস্ততাগুলো সব যদি চুরি করে
অকেজো করে দিতাম
তাহলেও কি ধড়হীন মুন্ডকে
অথবা মুন্ডহীন ধড়কে এমন করে ভালোবাসতে পারতে?
খুশির চপল নদী হতে তুলে আনা এক আঁজলা জল ... শব্দেরা যেখানে ছোটো ছোটো রঙিন মাছ হয়ে ভয়ঙ্কর ভাবে পরস্পরের কাছে এসে , গাল লাল করে ঠোঁটদের সংযমী করার সংগ্রাম লড়তে লড়তে ... তীব্র অতৃপ্ত ভালোলাগার তরে কতো কথা কয়ে চলে ...! এ ঘোরের জন্মদাত্রী কবিকে অজস্র ধন্যবাদ !
ReplyDelete