Saturday, January 22, 2022

অবান্তর ৯১ বেঁচে ওঠা

         বেঁচে ওঠা



কথা হয়না, দেখা হয় না,

 কাজে ব্যস্ত রাখি নিজেদের,

বাড়ি থেকে বেরোই না  অতিমারির ভরসায়,

এমনকি অসুস্থ হলে খোঁজ নিই না।

আসলেই  খুব ভালোবাসি ,

তাই খোঁজ অবশ্যম্ভাবী নয়।

মরে যাওয়া সহজ  নয়

অনেক ক্লান্তি জমলে বোধ মরে,

তারপরে মানুষ,


মৃত্যু হলে-

স্মৃতিচেতনায় আবার জীবন্ত হয় ,

বহুদিন পর বিস্মৃত মানুষ আবার জেগে ওঠে

স্মৃতিচারনায়।

 যে মানুষ মৃত ছিল এতদিন,

খোঁজ করা হয়নি বহুকাল,

মৃত্যুর পরে জেগে ওঠে হঠাৎ।

 কত ভালোবাসা ছিল নশ্বর জীবনে, অথবা কত উপকারী,

 সব মনে পড়ে একে একে।


এও তো বাঁচা

জীবন জুড়ে যত্ন, ভালোবাসা সব ঝরে গেলে

মৃতপ্রায় মানুষের দল 

বেঁচে ওঠে মৃত্যু প্রতীক্ষায়।



1 comment:

  1. যুগপৎ ভাবে অন্তর্গত অশ্রুতে, উঠে দাঁড়ানোর বলদৃপ্তিতে ভাস্বর এক অনন‍্য কবিতায়ন।

    ReplyDelete