Monday, January 17, 2022

অবান্তর ৮৯ অনন্য অনুভূতি

   অনন্য  অনুভূতি



ফি রোববার বেড়ে যাওয়া অনুভুতিগুলো নখ কাটার মত সাইজ করে ছেঁটে ফেলবো,

নিয়ম করে আগাছা ছাঁটবো প্রতি রোববার।

তারপর সুন্দর রঙচঙ করে শোপিসের মত সাজিয়ে রাখবো।

নিজে না পারি -

পার্লারে যাবো, সেলফি তুলবো।


বাইরের উঠোনে পিঁড়ি পেতে,হাত পা মেলে। কাঠের উনুনে রগরগে আগুনে ফোটা লাল মাংসের সুবাস ছড়াবে চারদিকে,

পেটের ধুনি জ্বলবে ধিকধিক,

তাজা ফ্যানের গন্ধ ছড়াবে


সদ্য কাটা অনুভূতি গুলি  ঘষেমেজে, আরেকবার ভোঁতা করে নিয়ে ,

কলতলার দিকে এগিয়ে যাবো।


1 comment:

  1. দারুণ নিদারুণ ... স্বছন্দ গতি , নিয়তির নিজস্ব স্রষ্টা।

    ReplyDelete