ভবিষ্যত
আমরা একসাথেই বুড়ো হব
একসাথেই জীর্ন হবে আমাদের সমস্ত মনস্তাপ
এক জীবন ভালোবাসা যে হাতে সাজিয়েছিলে
আর এক সমুদ্র পিপাসা যে আঁচল থেকে চেয়ে নিয়েছিলে,
কখন যে খসে খসে ঝরে ঝরে পড়বে,
বাড়ি ফিরবো, অথচ তারা পৌঁছবে না।
আমরা জানবো না একে অপরের খবর,
তবু খবর খুঁজে চলবো পাতায় পাতায়,
ইজিচেয়ারের কোলে শুয়ে বুঝবো,
সত্বা আছে তাই স্মৃতি আছে,
ভালোবাসা থাকলে মরে যেত।
আরেকটি ভালো কবিতা
ReplyDelete