Tuesday, December 14, 2021

অবান্তর ৮৪, না ছোড় বান্দা

       না ছোড় বান্দা




প্রেমে পড়ি বারেবারে

দুঃখ পাবো বলে

অজুহাত খুঁজি

দুঃখে থাকার,

অথবা  জয় করার।


দুঃখ খুঁজি

নিজেকে ভালোবাসি বলে

বারে বারে ক্ষয় 

তারপর ,আবার দুর্জয়, 

অপ্রতিহত গতিতে ফিরে আসা।


যখনই ছাড়তে চেয়েছি

তখনই ভেজা বেড়ালের মত পায়ে পায়ে ,

অনুগত !

অবিস্মরনীয় শব্দ,

একে বুঝি প্রেম বলে?

না ছোড় বান্দা !


জীবন উদ্বৃত্ত হলে,

প্রেম পড়ে রয়।

ঝরা বকুলের মত চল, তুলে এনে মালা গাঁথি।

জীবন থেকে দুরে গেলে,

 উদ্বৃত্ততেই ফিরতে হয়।


যত বলি নিজেকে ভালোবাসি

আসলে ' নাছোড় 'তোকেও তা বাসি,

শুধু অজুহাত খুঁজতে হয় গোপনে গোপনে।



1 comment:

  1. "জীবন উদ্বৃত্ত হলে,

    প্রেম পড়ে রয়।" ... অনন‍্য ,অস্বাদিতপূর্ব দৃষ্টিকোণ !

    ReplyDelete