সহজ কাজ
ভোলা গেলে সহজ হোত
সহজ হোত কাজ
অন্তরে আজ দহন ঝরে
বাইরে কর্মসাজ।
ভুলতে চাও তুমিও পুরুষ
ভোলাও নিজেকে আজ
অথচ শুধুই ধরা পড়ে যাও
সাজাও নিজেকে একই সুতোয়
আলমারীর এক কোনেতে হাতড়ে মর সাজ।
পরার সময় যে জন ঘুমোয়,
সেই আসে হাতের কাছে,
রঙ জ্বলা সেই জামাটাকেই,
আঁকড়ে রাখে বুকের কাছে।
শীতে বন্দী শীতজামাটা
উষ্ণ পরশ স্পর্শ মাখা,
মানুষ ভোলার ছল করি যে,
নিজের কাছে রোজ।
কত ব্যাথা জমলে পরে
শীতের আবার বর্ষা ঝরে
ভুলতে চেয়ে ভুল হয়ে যায়
মনের উপর ক্ষোভ।
যখন দেখি একই নিদান
অপরপক্ষে এক পরিধান
বুঝি আমি বোঝ তুমি, ছল করেছি রোজ।
ভিতর বাহির ঝড় বহেছে
বর্ষাতে আজ বাঁধ ভেঙ্গেছে
ভিতর তাহার পরশ না পায়
বাইরে কঠিন সাজ
নিজের থেকে পালিয়ে যাই
পথ হারিয়ে আগলে বেড়াই,
একই পথের পথিক হলেও
ভিন্ন পথের খোঁজ।
আজ বুক ফাটে তো মুখ ফোটে না
পরস্পরের উভয় চেনা
দিনের শেষে ফিরতে হবে অন্ধকারে রোজ।
কথা গুলোর মাঝে কান্না জুড়ে আছে, এদের অন্তর্গত অতল তান হতে ছাড়া পাওয়ার পথ আপাতত নেই। চলতে চলতে বাঁক ... তার পরে নতুন পথ। তাই বলার সাথে সাথে ... চলাও জরুরী।
ReplyDelete