স্বীকার করতে ভয় পাই
ভয় পেয়ো না।
ভয় পাই বলেই ,
জুজু দেখাতে ভালোবাসি।
এ এক দখলদারীর গল্প,
মানুষ করায়ত্বকরন।
তাতেও না কাজ হলে,
চোখের জলে দুঃখ ভিজিয়ে,
পাঁউরুটি জ্যাবজেবে করে
মেলে ধরি,
পাঁপড় শুকানোর মত।
কে কত ভালোবাসে
কার কত দায়িত্ব
অথবা কে কার কাছে দামী
নিক্তি মাপে বেতনক্রমে।
ওজনদারীর খেলায়
তার কেটে গেলে,
কুমিরছানারা ঘুঁটি হয়ে যায়
তাদের সামনে রেখে চলে পাশা খেলা।
অথচ নিজের কাছে অনস্বীকার্য
শীত নামছে বটের ঝুরিতে
এবার আর এক্কা দোক্কা নয়,
শুধু ঘরে ফিরে চলা।
জীবনটাকে পাটিগণিত ভাবলে , তবে হিসেবটাই সারসত্য।
ReplyDelete