Wednesday, July 8, 2020

কবিতা ৩৫


প্রচন্ড মাথাব্যাথায় আধো ঘোরে শব্দেরা উঁকিঝুঁকি মারে, কি জানি কি লেখা হয় অবচেতনে , অজান্তেই। একে একে শব্দ আসে আধো ঘোরে, কারো মুখ ভেসে ওঠে, কিছু ঘ্রান, তাও কি জানি ছাই, ঢলে পড়ি ঘুমের কিনারে। শব্দেরা ঝিকিমিকি করে মগজ ভিতরে, ছুঁয়ে ছুঁয়ে যায়, কিছু ধরতে পারি কিছু হেসে উড়ে যায়। বাতাসের কানে ফিসফিস করে , বলে- 

           কি জানি

অনেক পথ বাকি এখনও
আশমানী রঙে ঢেকেছি যে আঁচল,
ধূসর রঙের প্রায় উড়ে উড়ে যায়।

অথচ সবুজ ছিল প্রিয়,
বিশুদ্ধ সবুজ, জলে ভেজা সোঁতা গন্ধ তার,
হরেকরকম রঙ, লাল সবুজ ,নীল সবুজ
এখনও কাঁচপোকারা মিটিমিটি চায়,
প্রেম আগলায়, এ ঘরে ও ঘরে।

রাত্রি আসে রাত্রি যায় , গুবরেরা ডাক ছাড়ে,
পেখম মেলার তার হয়েছে সময়
তবু কাছে যাই, বিদায় জানায় নিস্পৃহভাবে,
যেন তার কর্মসংগতি।

এরপর বহু কাজ একে এক উমনো ঝুমনো,
ছুটে চলে এঘর ওঘর রাত্রিকাল নাই তার বাস,
তবু ছুটে চলে ইচ্ছে মাতনেরা।
ঝড় ওঠে, ঝড় থামে এ দিনকাল।
নিভৃত জীবন
নিরাকার, সাকার।


                  অর্পিতা চৌধুরী

1 comment:

  1. পুরোনো ধূলো, ঝুল ঝাড়ার পর ঘরে,দোরে,বাইরে আলো সপ্রকাশ হয়। সমুদ্র মন্থনের গরল কাউকে না কাউকে তো গ্রাস করবেই।ক্লেদেরা,ক্লেশ-কষ্ট, নীলেরা নীলকন্ঠের কাছেই আসে। ও শুদ্ধকর হৃদপিন্ড। হৃদয় ভালো থাক।

    ReplyDelete