নামহীন স্বপ্নেরা
তুমি কি দেখতে পাচ্ছো, ঈশান অগ্নি বায়ু নয় ,
ধীরে ধীরে জেগে উঠছে নৈঝত কোন, ঘুম ভাঙছে নৈরিতী রাক্ষসীর, জমে উঠেছে লাল মেঘ তার বুকের ভেতর।
তার জীঘাংসা, ক্রোধ, রাগ সমস্ত কিছু ফুটছে গলন্ত লাভার মত।
জ্বলছে সে, পুড়ছে একটু একটু করে,
আর পোড়াতে চাইছে সম্পর্কের যানজটগুলো।
গ্ৰাস করে নিতে চাইছে- যেমন করে গ্রাস করে জলন্ত লাভা সমস্ত সবুজ কে ,তারপর কালো করে দেয়, ঠিক সেইরকম।
তুমিকি আমাকে একটা আস্ত হ্রদ দিতে পারো?
একটা আস্ত মিষ্টি জলের হ্রদ ,
যেখানে সমস্ত লাভা মিশে গিয়ে একদিন শীতল শীতল শ্যাওলা পাথরে পরিণত হবে,
আর তাতে নিশ্চিন্তে খেলা করবে রঙ্গীন মাছ ।
লেখনীতে- অর্পিতা চৌধুরী

অনন্য,অতল ও হৃদস্পর্শী !
ReplyDeleteএ গহিন স্রোত সদা বহমান থাক ...