মেঘ কাটবেই
আজ থেকে ভেবেছিলেম ,কাল থেকে আর তোমায় ভালোবাসবো না, তাড়িয়ে দেবো, পাঠিয়ে দেবো নির্বাসনে।
যতই জ্বলুক বাস, ট্রেন , উপড়ে ফেলবো তোমাকে ঐ রেললাইনের মত,তারপর মিছিল করে করে জনসমুদ্রে মিশে যাব ।
অথচ তুমি বুঝতেই পারছো না ,আমি তোমাকে ছাড় দিয়েছি।
যেতেই পারছো না আমার থেকে-
বুনো ঝোপে, হিমেল পাতায়, ভাতের নুনে, শীতের কমলায়, খেজুর রসের মাতাল গন্ধে জড়িয়ে আছো কুকুর কুন্ডলী হয়ে।
বোকা মেঘ দেখতে পাচ্ছো না হৃদয় ফুটছে দাউ দাউ করে,
মেঘ কাটলেই হৃদয় পুড়ে ছারখার হবে।
বেরিয়ে যাও বলছি -------

No comments:
Post a Comment