Sunday, January 29, 2023

অবান্তর ১২৭ পৃথিবী খোঁজা এখনও বাকি

  পৃথিবী খোঁজা এখনও বাকি



যতদিন তোমাদের মিলনের দিন আসবে
ততদিন মনে পড়বে আমরা ভিজেছিলাম সেইদিন খুব করে,
পাতারা ভিজেছিল, গাছেরা ভিজেছিল আর ভিজেছিল অনন্ত প্রতীক্ষারা আমাদের মত ,
যেমন করে ভিজে বাঁশ  থেকে ঝরা জল জমে বাঁশের কোটরে, 
ঠিক তেমনি জলে ভেজা আঙ্গুলজোড়া আগলে ছিল আমাদের মন।
বহুদিন পর বৃষ্টি পরদায় ঢেকে নিরুদ্দেশ হয়েছিলাম, আসলে সেইদিন পৃথিবীটা হারিয়ে গিয়েছিল আর আমরা  হারিয়ে যাওয়া পৃথিবী খুঁজতে বেরিয়েছিলাম।

অথচ সেইদিন তোমাদের মিলনের দিন ছিল, সংসারী রাত ছিল,
তবু এই তো সেদিন ছাতা ছাড়াই আমরা পৃথিবী খুঁজতে বেরিয়েছিলাম।

1 comment:

  1. গভীর বাঙ্ময় চিত্রকল্পে, প্রাণবন্ত অলঙ্করণে ঋদ্ধ কথামালা... বিনিদ্র স্মৃতি তাড়িতের গহিন বোধে বারিধারার অকালবোধন নামে ... শুকায়মান পাঠক-হৃদয় ... হঠাৎ ভিজে যায় !

    ReplyDelete