আমি তোমার রক্তাক্ত হৃদয়,
তবু হৃদয় খুঁড়তে খুঁড়তেই জীবন জাগে।
প্রতিটা রক্তাক্ত পল এক একটা মদির পেয়ালা
ভর দে পেয়ালা সাকী।
যন্ত্রনা জেনেই পান করেছি পেয়ালা,
তাই ধীরে ধীরে আয়েশে পান করি জ্বালা।
তাড়া নেই , তাই ধীরে চলা
সমস্ত নিরুদ্দেশ জুড়ে কুয়াশা আবেগ।
ক্ষনিক জড়িয়ে নিতে চাই আবেশ চাদর,
যেন ঘুম না ভাঙ্গে, ঘোর না কাটে,
শ্রাবন মেঘ কুয়াশা হয়ে জমে থাকুক বুকের ভেতর,
ও সখি খোল খোল অবগুণ্ঠন দোর।
No comments:
Post a Comment