Friday, April 1, 2022

অবান্তর ৯৮ হৃদয় কাব্য

        হৃদয় কাব্য
       অর্পিতা চৌধুরী


যতই বোঝাতে চাই
ততই ঝরতে থাকো
চলে যাবো বললেই কি চলে যাওয়া যায়?


হয়তো তুমি সুদূর সাইবেরিয়া থেকে এসেছো-
সমস্ত ভয় উপেক্ষা করে।
অথচ, এসে দেখলে হৃদয়ে ঝুলছে তালা
কেমন হয় বল?


শত কর্মের ভীড়ে মিশে থাকো
অথচ চোখ বুজলেই
হাজির হও, মুচকি হেসে।
স্বার্থপর!


যে চোখে চোখ রাখলে
হৃদয় দেখতে পাই,
সে তো ভালোবাসা নয়,
নিশ্চিত মরন।


একটা প্রস্তাব দিতে চাই।
আমার মনটা তোমাকে দিলে ,
তুমি কি হৃদয়টা দেবে?


সমস্ত সংসার দেখছে বলেই
আমরা দেখিনা কিছু।
শুধু বলি-
তফাৎ যাও, তফাৎ যাও।


আমাদের দায়িত্ব এতটাই গভীর
যে-
দায়িত্বকেই ভালোবেসে ফেলেছি।


শুধু  শুনবো বলেই
উত্তর দিই না।
অথচ তুমি শুধু,
চেয়েই থাকো, চেয়েই থাকো।



1 comment:

  1. প্রিয় কবিনী এবং তাঁর ভাবনার ওপারে থাকা ভাগ‍্যবানকে ... পাঠকের অন্তরের
    অন্তঃস্থল থেকে জানাই অপার কৃতজ্ঞতা।

    ReplyDelete