সীমান্ত প্রেম
সূর্য ধরতে চেয়েছি বলেই তোকে ভালোবাসি
না হলে হাত পুড়িয়ে আগুন ভালোবাসতাম
হাত পোড়াতে চাইনি বলেই বুক পেতেছি
অনন্ত প্রেম বুকের ভেতর বাঁধলাম।
তারকাঁটারই অন্তে দুই দেশ
হৃদয় যদি পাখির ডানা মেলতো
ভাগাভাগির হিসেবনিকেশ শেষ
স্বপ্নেরা সব উড়াল ডানায় মিলতো।
পাখির কোথাও দেশবিদেশ নেই তো,
পরিযায়ীর ঘরের বিড়ম্বনা
স্বপ্নগুলো তাঁরকাটাতে আছড়ায়
শব্দ ভীষন ক্রমশ অচেনা।
সমস্ত নীল শোধ করেছি শূন্যে
গরলখানি আমারই নয় হোক
ভালো থেকোর কাব্য গাথা থাক
দুই সীমান্তে ভালোবাসার দেশ।
সমস্ত দমবন্ধতা সুস্বস্তিতে বদলে যাক।
ReplyDelete