Friday, March 4, 2022

অবান্তর ৯৫ যুদ্ধকথা

 


             ১

যুদ্ধ তো শেষ কথা নয়,

শরনের ত্রানে এসো শরনার্থী হই।

সব দীপ নিভে গেলে

যদি শুধু মোমবাতি থাকে

তোমার হৃদয়ে শরনার্থী হই।


      ২

রাত বাড়ছে

বাঙ্কারে নিভু নিভু আলো

বাইরে বিপদ সংকেত মৃত্যুকে কড়া নাড়ে।

তবু, জীবনকে আঁকড়ে ধরে আমি 

ঠোঁটে ঠোঁট রাখি।

মৃত্যুকে মনে হয় সুধা,

জীবনের তরে।



         ৩

শিশুটির চোখে জল

আঁকড়ে আছে হাত

যুদ্ধে যাচ্ছে বাবা।

যুদ্ধ কি? শিশু জানে না।

শুধু জানে -

এরপর বাবা ধীরে ধীরে মুছে যাবে,

সত্যি যুদ্ধ শুরু হবে এইবার,

জীবনযুদ্ধ।



1 comment:

  1. চরম দু্ঃসময়ের প্রেক্ষিতে একগুচ্ছ অতিপ্রাসঙ্গিক কবিতার সমাহার। কবিকে ধন্যবাদ।

    ReplyDelete