চর্বিতচর্বন
প্রেম অনন্ত নয় মানি
মাথার ভিতর আত্মঘাতী শব্দেরা আনাগোনা করে
জিভের উপর সুড়সুড়ি দেয়
এক্কাদোক্কা খেলে।
উদবমনের ভয়ে চেপে ধরি ,
বাবা বাছা করে।
জানি -
সূর্য পেলেই তৈরী হবে আরো এক তালিবানী নিঃসঙ্গ শহর,
কালাশনিকভ আর হৃদয়ের ফাঁকে ,
বেড়াজাল কালো কালো মানুষের ছায়া,
ছায়া হয়ে রয়ে যাবে,
হৃদয়ে অনন্ত প্রেম নিয়ে ।
জিরজিরে কেঠো মানুষের দল চলে নীলকন্ঠ খোঁজে
তারপর, চুলে পাক মেখে
নিঃসঙ্গ হৃদয় ফেরে ভাঙ্গা ফুট ধরে ধীরে ধীরে।
সত্তা ও সময়ের বিব্রত, বিবমিষা , ব্যারাম দ্রুত সুস্থতা পাক ...
ReplyDelete