আজও হয়
নতুন বৃষ্টির জলে মাছের ঠান্ডা লাগে কি? জানিনা।
আনন্দ !
হয় কি?
তাও ,
জা নি না ।
তবে ভালোবাসা জাগলে আজও আমার নাকের পাটা ভিজে ওঠে,
মাথা নিচু করে আজও মাদুর বিছোই,
তারপর ধরে ধরে তার ,
মেরুদন্ড সোজা করতেই থাকি করতেই থাকি ।
কিছু মূহূর্ত কাটিয়ে দিতে পারলেই নোনতা জলেরা উবে যায়,
আবার ধু ধু চোখ তুলে সোজাসুজি এগিয়ে দিই জলের গেলাস ।
অর্পিতা
No comments:
Post a Comment